ঢাকা, সোমবার, ২০ এপ্রিল, ২০২৬

ডিসেম্বরের মধ্যে সড়কের ওপর থেকে ঝুলন্ত তার অপসারণ না করলে আবারও অভিযান :মেয়র তাপস

ads

চলতি ডিসেম্বরের মধ্যে সড়কের ওপর থেকে ঝুলন্ত তার অপসারণ না করলে আবারও অভিযানে যাওয়ার ঘোষণা দিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ঝুলন্ত তারের মতো অবৈধ মার্কেট, দোকান ও অন্যান্য স্থাপনা উচ্ছেদে ও অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেয়র। মঙ্গলবার রাজধানীর ধানমন্ডিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এ কথা জানান ঢাকা দক্ষিণের নগর পিতা।


তাপস বলেন, এই ডিসেম্বরের মধ্যে ঝুলন্ত তার অপসারণ করে মাটির নিচে নিয়ে আসতে হবে। এজন্য প্রয়োজনে নিজ উদ্যোগে আমরা তার মাটির নিচে নিতে দেবো। এজন্য সিটি কর্পোরেশন কোনো ফি নেবে না। কিন্তু ডিসেম্বরের মধ্যে ও তারা তার অপসারণ না করে তাহলে আমরা আবার অভিযানে যাবো। ব্রিফিং শেষে মেয়র স্থান ত্যাগ করার পর ইন্টারনেট সেবা দেওয়া প্রতিষ্ঠানগুলোর সংগঠন আইএসপিএবি এবং কেবল অপারেটর প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোয়াবের নেতারা জানান, এই কাজ জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্পন্ন হবে না। আইএসপিএবির সভাপতি এম এ হাকিম সাংবাদিকদের বলেন, এটা জানুয়ারি-ফেব্রুয়ারি এর আগে সম্ভব হবে না। ধানমন্ডিকে আমরা একটা পাইলট প্রজেক্ট হিসেবে নিয়েছি। কিন্তু এখানে অনেক কাজ আছে।


অবৈধ দখল প্রসঙ্গে ডিএসসিসি মেয়র তাপস বলেন, অবৈধ মার্কেট, দোকান এবং অন্যান্য স্থাপনার বিরুদ্ধে অভিযান চলবে। এটা কোনো ব্যক্তি বিশেষের বিরুদ্ধে অভিযান না। তবে যারা প্রকৃত ক্ষতিগ্রস্ত হবেন তাদের পুনর্বাসনে সিটি কর্পোরেশন কাজ করবে।


ব্রিফিংয়ে অন্যান্যদের মধ্যে কোয়াবের ফাউন্ডার প্রেসিডেন্ট এস এম আনোয়ার পারভেজসহ সিটি করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ads
ads
ads

Our Facebook Page